সাংবাদিক কাউসার চৌধুরীর চিকিৎসার অগ্রগতি নিয়ে লন্ডনে প্রেস ব্রিফিং

সিলেটের মেধাবী সাংবাদিক কাউসার চৌধুরী দীর্ঘদিন যাবৎ লিভার ও কিডনীর জঠিল রোগে আক্রান্ত ছিলেন। স্থানীয়ভাবে দীর্ঘ চিকিৎসার এক পর্যায়ে ডাক্তাররা তার লিভার ও কিডনী প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছিলেন। তাই ব্যয়বহুল এই চিকিৎসার খরচ তার পরিবারের একার দ্বারা বহন করা অসম্ভব হয়ে উঠেছিলো। ভারতে গিয়ে কিডনী ও লিভার প্রতিস্থাপনে ডাক্তাররা জানিয়েছিলেন প্রায় ৫০/৬০ লক্ষ টাকা প্রয়োজন হবে। এমন অবস্থায় অসহায় কাউসার চৌধুরীর পাশে দাঁড়িয়েছিলেন বিলেতের বাংলাদেশী কমিউনিটি।

LEAVE A REPLY