আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা মাদীনাতুল খাইরী আল ইসলামীর উদ্যোগে বিশ্ব ব্যাপী ক্বোরআনুল করীম এর খিদমতে অবদান রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তিবর্গকে সম্মাননা প্রদান ও আজমতে ক্বোরআন কনফারেন্স গত ২৬ জুলাই বৃহস্পতিবার পূর্ব লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্ট এর কনফারেন্স হলে বিকাল ৭ টায় অনুষ্ঠিত হব।সংস্থার প্রতিষ্ঠা চেয়ারম্যান শায়েখ মাওলানা ফয়েজ আহমদ এর সভাপতিত্বে ও টিভি উপস্থাপক মুফতি ছালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ব নন্দিত মুফাসসিরে ক্বোরআন আল্লামা যুবায়ের আহমদ আনসারী।






