সবাই আমিরকে চান কেন?

ছবি করতে হলে কেন আমিরকেই খোঁজেন পরিচালকেরা? আমির খানই বা কেন ফিরিয়ে দেন বহু চিত্রনাট্য? কেন তাঁর ছবিগুলো হয় সুপারহিট? সম্প্রতি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল পঞ্চম চিত্রনাট্যকার সম্মেলন। সেখানে এ প্রসঙ্গে কথা বলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। এ ছাড়া চিত্রনাট্যকারদের কাছে ছবির লভ্যাংশ নেওয়ার পদ্ধতিও ব্যাখ্যা করেন তিনি।

আমির খান বলেন, ‘আমি মনে করি, ভালো একটি চিত্রনাট্য একটি ছবির ভিত্তি। আমি আগে নিশ্চিত হয়ে নিই, চিত্রনাট্যটি যদি ভালো লাগে, সেটা দিয়ে ছবি বানানো হলে বিনিয়োগকারীর আর্থিক ক্ষতি হবে না। আমি প্রযোজকের একার কাঁধে দায় চাপাই না। শুনেছি, অনেক অভিনেতা আগেই সম্মানী নিয়ে নেন। অগ্রিম সম্মানী নিলে প্রযোজকের ওপর চাপ পড়ে। পরে তাঁরা আবার লভ্যাংশও দাবি করে বসেন!’

LEAVE A REPLY