পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পূর্ব লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত হোয়াটচ্যাপেল, ওয়াটনি মার্কেট ও বেথনালগ্রীন মার্কেটে বিপুল সংখ্যক ক্রেতা সাধারনের সমাগত হয়েছে। এছাড়া গ্রীন স্ট্রিট মার্কেটেও উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। গত বছরের চেয়ে এ বছর বেচা কেনা ও বেশি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে শাড়ীর চেয়ে আবায় বা বোরকা এবং পাঞ্জাবি ও তোপ বিক্রির সংখ্যা অন্য যে কোন সময়ের চেয়ে বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। হোয়াইট চ্যাপেলের ইউকে শাড়ী দোকানের মালিক আফাজ মিয়া জানালেন, বাংলাদেশীদের মধ্যে কাপড়ের চাহিদার পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে। আগে নারীরা শাড়ী পড়তেন বেশি। এখন তারা ঘরেও শাড়ী পড়েননা। এর কারনে চাহিদাও কমছে। শাড়ীর চেয়ে বোরকা ও ম্যাক্সিই বেশি চলে। আর এর ক্রেতাও তরুন প্রজন্ম।






