লক্ষীপুরে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

রায়পুর (লক্ষ্মীপুর ) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আলমগীর হোসেন (৩২) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়। আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার দক্ষিণ রায়পুরায় এ ঘটনা ঘটে। আলমগীর ওই এলাকার তাজল ইসলামের ছেলে। রায়পুর থানার ওসি লোকমান হোসেন জানান, ঘটনাস্থল থেকে ১টি এলজি ও ৩ রাউন্ট গুলি ও ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ডাকাত সর্দার আলমগীরের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। আতœরক্ষার্থে পুলিশও বেশ কয়েকরাউন্ড গুলি ছোড়ে। এসময় আলমগীর হোসেরন নামের এক ডাকাত সর্দার গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন। পরে তাকে আটক করে প্রথমে রায়পুর ও পরে লক্ষ্¥ীপুর সদর হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। এই ঘটনায় আহত চার পুলিশ সদস্যকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

LEAVE A REPLY