র‌্যাবের হালনাগাদ তালিকায় নিখোঁজ ৭০

ঘরছাড়া তরুণ-যুবকদের জঙ্গিবাদে জড়ানোর তথ্য বেরিয়ে আসার পর সারাদেশে নিখোজদের ৬৮ জনের একটি তালিকা তৈরী করে র‌্যাব। এটি আবার হালনাগাদ করা হয়েছে। নতুন তালিকায় ৭০ জনের নাম প্রকাশ করা হয়েছে। সোমবার মধ্যরাতে র‌্যাবের ফেইসবুক পেজে হালনাগাদ এই তালিকায় ৫৮ জনের ছবিও প্রকাশ করা হয়েছে। র‌্যাব বলছে, নিখোঁজ ব্যক্তিদের বয়স ১৫ থেকে ৪০ বছরের মধ্যে। তালিকা প্রকাশের পর কোনো ব্যক্তি যদি পরিবারের কাছে ফিরে আসেন অথবা তালিকার বাইরেও নিখোঁজ থাকার কথা কারও জানা থাকে তাহলে ০১৭৭৭৭২০০৭৫ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
পুরাতন তালিকায় নিখোঁজদের মধ্যে রয়েছে- গাজীপুরের আব্দুস সোবহানের ছেলে মো. মহিবুর রহমান (৩০), গুলশানের মৃত মেজর ওয়াসিকুর আহমদের ছেলে ডা. আরাফাত হোসেন তুষার, নীলক্ষেতের মৃত সফিউর রহমানে ছেলে তাহমিদ রহমান সাফি (৩০), আদাবরের মো. রওশন আলী খাঁনের ছেলে খাঁন মো. মাহমুদুল আহসান রাতুল (২৩), ধানমন্ডির মো ওয়াহিদুর রহমানের ছেলে জুন্নুন শিকদার (৩০), কলাবাগানের মৃত কাজী মুস্তাইন শরিফের ছেলে কাজী মো. মইনউদ্দিন শরিফ (৩০),  ধানমন্ডির ডা. মো. আজমল হোসেনের ছেলে মো. তাওসীফ হোসেন (২৩), ধানমন্ডির বজলুর রহিমের ছেলে জুবায়েদুর রহিম, বসুন্ধরার মনির হোসেন খানের ছেলে ইব্রাহিম হাসান খান (৪৫) ও জুনায়েদ হাসান খান। তাদের দুজনের গ্রামের বাড়ি মিরপুরের কুষ্টিয়ায়। ঢাকার মিরপুরের মো. শাহদাতের ছেলে এএসএম ফারহান হোসেন (২৯), মিরপুরের মৃত মাহবুবুল হকের ছেলে মনোয়ার হোসেন সবুজ, ডিওএইচএসের সাবেক সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তার ছেলে আশরাফ মোহাম্মদ ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মো. মতিউর রহমানের ছেলে মো. বাদশা আলী (২৫), শিবগঞ্জের  মো. রমজান আলীর ছেলে মো. সুমন (২৮),  শিবগঞ্জের মো. রফিকুল্লাহ আনসারীর ছেলে নজিবুল্লাহ আনসারী (২৭), রাজশাহীর মতিহারের  মো. বাবর আলীর  ছেলে মো. আশিক ওরফে সাব্বির রহমান (১৬),  তনোর মো. সিরাজ উদ্দিন মন্ডলের ছেলে  মো.বাশারুজ্জামান ওরফে আবুল বাশার, বাগমারার মো. আব্দুল হাকিমের ছেলে মো. শরিফুল ইসলাম। ঢাকার ইব্রাহিমপুরের শেখ আব্দুল্লাহ বিন আকবরের ছেলে রাহাত বিন আব্দুল্লাহ (২৬), মুগদার তবিবার মোল্লার ছেলে বেলাল মোল্লা সোহেল (২২), ঝিনাইদহের কালিগঞ্জের  আব্দুল মালেকের ছেলে মো. মাজেদুল হক (৩৫), যশোরের মনিরামপুরের গফুর বিশ্বাসের ছেলে আমান উল্লাহ আমান (২৪), মনিরামপুরের আক্কাস সরদারের ছেলে মো. কামরুজ্জামান (২৩), মনিরামপুরের লুৎফুর গাজীর ছেলে  মো. সাহারাত আলী (২৬), মনিরামপুরের মুজাম দফাদারের ছেলে হাসানুর রহমান আসানুর,  মনিরামপুরের জলিল মোড়লের ছেলে ইকবাল হোসেন (২৯), মনিরামপুরের আব্দুল মতিন মোড়লের ছেলে  মো. তহিদুল ইসলাম (২০),  আজব আলীর ছেলে হাসান আলী (৩৭), মৃত কালাচাঁদের ছেলে ফারুক হোসেন (৩৭), সুলতান দফাদারের ছেলে সুমন হোসেন, ফেনীর তবে বর্তমানে ভারত মুম্বাই মৃত আব্দুর রহমানের ছেলে রাশেদ হোসেন (২৫)। চট্টগ্রামের ফটিকছড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে শাহজাহান (৩৩), সিলেট কানাইহাটের  আমান উল্লাহ চৌধুরীর ছেলে মো. তাজুল ইসলাম চৌধুরী (৩৮),  বিয়ানীবাজারের (বর্তমানে কানাডায় অবস্থান করছে বলে জানা যায়) শফি আহমেদ চৌধুরীর ছেলে তামিম আহমেদ চৌধুরী (৩১), ঢাকার যাত্রাবাড়ীর মো. শাহজাহানের ছেলে জাকির হোসেন (২৮), সূত্রাপুরের আব্দুল মালেকের ছেলে আশরাফুজ্জামান (৩২), চকবাজারের আব্দুল হাকিম খানের ছেলে মো. শাহরিয়ার খান ওরফে শাহজাহান (৩৩),  লালবাগের মো. মাসুমের ছেলে সাদমান হোসেন (পাপন),  যাত্রাবাড়ীর মো. আব্দুল কালাম বিশ্বাসের ছেলে মো. আকরাম হোসেন (২৫), ওয়ারীর মৃত মান্নান শেখের মো. জুলহাস শেখ (৩২)। নারায়ণগঞ্জের রুপগঞ্জের মো. অলিউল্লার ছেলে মো. হাবিবুল্লাহ (২৬),  কুমিল্লার বরুরার আব্দুল হাশেমের ছেলে জহিরুল ইসলাম চৌধুরী (২৬), ঢাকার পল্লবীর আব্দুল বাতেন মোল্লার ছেলে মো. ইমরান (২২), লক্ষীপুরের মৃত আব্দুল্লা ভূঁইয়ার ছেলে এটিএম তাজ উদ্দিন (৩৬), নোয়াখালীর চাটখিলের মো. মাকছুদর রহমানের ছেলে  মো. হাবিবুর রহমান (১৬),  নারায়ণগঞ্জের বন্দরের  মো. জালানী মাতবরের ছেলে মো. ইসমাইল হোসেন (২২), কুষ্টিয়ার ভেড়ামারার মো. চাঁদ আলীর ছেলে মো. মিন্টু রহমান ওরফে বৈরাগী মিন্টু (২৭), ভেড়ামারার  জুলফিকার হায়দার সাগরের ছেলে  মো. মারুজুক হায়দার জাহিন (১৭), মিরপুরের  মো. জালাল উদ্দিন প্রাণানিক মো. মহিদুল ইসলাম ওরফে মিশুক (১৭)। সিরাজগঞ্জের উল্লা পাড়ার সিরাজুল ইসলামের ছেলে রকিবুল ইসলাম রিয়েল (২৪),  গাইবন্ধার  হালিম উদ্দিন  সরকারের ছেলে  মো. মিন্টু মিয়া (৩৫),  রংপুরের কোতয়ালীর উসমান গণির ছেলে মো. রেজাউল করিম (২৬), নেত্রকোনার কেন্দুয়ার  মো. আব্দুর রবের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৫), কিশোরগঞ্জের পাকুন্দিয়া মোহাম্মদ আলীর ফকিরের ছেলে মো. মকসুদ আলী (২৫), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের   মৃত আব্দুল হকের ছেলে মো. আব্দুল হামিদ (৩০), সুনামগঞ্জের মো. হাবিুবর রহমানের ছেলে  মো. রিয়াজ উদ্দিন (১৫)। ময়মনসিংহের ফুলবাড়িয়ার  মো. আব্দুল জলিলের  ছেলে মো. জহিরুল ইসলাম (১৬), ফুলবাড়িয়ার নয় নম্বর ওয়ার্ডের  আব্দুল হোসেনের ছেলে  মো. শাখাওয়াত হোসেন (২৮), ব্রাহ্মণবাড়িয়ার  নবীনগরের  জনাদন দেন নাথের ছেলে মোহাম্মদ সাইফুল্লাহ ওজকি ওরফে সুজিত দেবনাথ, ঢাকার খিলগাঁও (বর্তমানে সম্ববত তুরস্ক)  আলী আহমেদের জামাতা ডা. রোকনুদ্দীন খন্দকার (৫০), তার স্ত্রী নাঈমা আক্তার, মেয়ে রেজওয়ানা রোকন (২৩), রামিতা রোকন (১৭) ও জামাতা সাদ কয়েস (৩০)।
তালিকায় নতুন যোগ হয়েছে পাঁচজনের নাম। এরা হলেন- চট্টগ্রামের বহদ্দারহাটের জহিরুল আলমের ছেলে শহিদুল আলম (৩৫), লালমনিরহাটের আদিতমারির ভোলার ছেলে জীবন (২৭), সিলেটের কানাইঘাটের আ. হান্নানের ছেলে হোসেন আহমেদ (৩২), চট্টগ্রামের চান্দগাঁও এলাকার জহিরুল আলমের ছেলে শাহেদুল আলম (৩১), রংপুরের জেল রোডের শেখ ইফতিকার আহম্মেদের ছেলে শেখ ইফতিসাম আহম্মেদ সামি (২২)।

LEAVE A REPLY