বিলেতের প্রাচীনতম সাহিত্য সংগঠন ‘রেনেসাঁ সাহিত্য মজলিশ ইউকে’র ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নির্বাচন ২০মে শনিবার পূর্ব লন্ডনের মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। রেনেসাঁর সভাপতি কবি মোঃ রহমত আলী পাতনীর সভাপতিত্বে এবং সেক্রেটারি কবি শিহাবুজ্জামান কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যারিটি সংস্থা মুসলিম এইডের ঊর্ধ্বতম কর্মকর্তা মিঃ বেলায়েত কোকার এমবিই, সাবেক মেয়র ও কাউন্সিলার সর্দার আব্দুল আজিজ, ইস্ট লন্ডন মসজিদ ও এলমসির সেক্রেটারি জেনারেল আয়ুব খান, গ্রেটার সিলেট কাউন্সিলের ভাইস চেয়ার ও বিশিষ্ট মুক্তিযুদ্ধা এম এ মান্নান, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আহমেদ মালিক, দেশ পত্রিকার সম্পাদক সাংবাদিক তাইসির মাহমুদ, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক ডিপুটি মেয়র, কাউন্সিলার অহিদ আহমদ, কাউন্সিলার মোহাম্মস মোস্তাকিম, সাপ্তাহিক জনমত পত্রিকার চেয়ারম্যান ডঃ আতিক চৌধুরি ও জনমত পত্রিকার এমডি আমিরুল ইসলাম চৌধুরী।






