সিলেট জেলা আওয়ামীলীগের প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী এডভোকেট মাহফুজুর রহমানের সম্মানে এক মতবিনিময় সভা লন্ডন মহানগর আওয়ামীলীগের উদ্যোগে গত ২২ মে সোমবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি আলহাজ্ব নূরুল হক লালা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ সভাপতি হরমুজ আলী, যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল, মহিলা বিষয়ক সম্পাদক মেহের নিগার চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সুরক আলী, লন্ডন মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনহার মিয়া, সহ সভাপতি ইলিয়াস মিয়া, মঈনুল হক, সফিক আহমদ, যুগ্ম সম্পাদক আফছর খান সাদেক, সাংগঠনিক সম্পাদক আব্দুল হেলাল চৌধুরী সেলিম, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক আব্দুর রহিম শামীম,






