সাংবাদিক মতিয়ার চৌধুরীকে প্রেসিডেন্ট ও সংস্কৃতি কর্মী রুমী হককে সেক্রেটারী জেনারেল করে ১১ সদস্য বিশিষ্ট যুদ্ধাপরাধ বিচারমঞ্চ যুক্তরাজ্য শাখার নতুন কমিটি অনুমোদন করা হয়। গত ৫ আগষ্ট রোববার বিকেলে এসেক্সের ৪০ কিউবিক রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্য্যালয়ে সাধারন সভায় সভাপতিত্ব করেন সংগঠনের পেট্রন সাংবাদিক মানবাধিকার কর্মী আনসার আহমেদ উল্লাহ। হাজী আব্দুল হান্নানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বাংলাদেশ থেকে টেলি কনফারেন্সে যোগ দেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট খালেদুর রহমান সাকিল।
সভায় বক্তব্য রাখেন আশরাফুজ্জামান, বাতিরুল হক সরদার, সৈয়দ ছুরুক আলী, মজুমদার আলী, কৃষœ সাহা, সঞ্জয় ঘোষ নন্দিতা সাহা প্রমুখ। নতুন পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন. পেট্রন- আনসার আহমেদ উল্লাহ- প্রেসিডেন্টঃ মতিয়ার চৌধুরী, সেক্রেটারীঃ রুমী হক, ট্রেজারারঃ সৈয়দ গোলাব আলী, ভাইস প্রেসিডেন্টঃ ড. আনিছুর রহমান আনিছ,সহকারী সেক্রেটারীঃ সায়েক আহমদ, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী মাহবুবুর রহমান (খোকন), সদস্যরা হলেন গয়াছুর রহমান গয়াছ, আশরাফুজ্জামান, হাজী আব্দুল হান্নান সৈয়দ ছুরুক আলী ও মজুমদার আলী।






