ম্যানচেষ্টারে হামলার নিন্দা জানিয়ে আবারো আলতাব আলী পার্কে সলিডারিটি সমাবেশ

গত ২২ মে রাতে ম্যানচেষ্টারের এরিনাতে কনর্সাটে সন্ত্রাসী হামলার ঘটনায় ২২ জন নিহত হওয়ার ঘটনায় নিহতের পরিবারের প্রতি সমাবেদনা জানিয়ে আবারো সমাবেশ হয়েছে বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এর ঐতিহাসিক আলতাব আলী পার্কে। এতে বাংলাদেশী কমিউনিটির মানুষ ছাড়াও বিভিন্ন জাতী গোষ্ঠি, ধর্ম-বর্ণের লোকজন উপস্থিত হন।
সভায় বক্তারা এই ধরনের ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার নিন্দা জানান এবং যুব সমাজকে এসকল অনৈতিক কাজ থেকে বিরত রাখতে আরো বেশি সচেতনা সৃস্টি এবং বেশি বেশি ইয়ুথ ওয়ার্কের সুযোগ সৃষ্টির আহবান জানান।

LEAVE A REPLY