ঢাকা-আরিচা মহাসড়ক: বাড়বাড়িয়া সেতুর গার্ডারে ফাটল

ঢাকা-আরিচা মহাসড়কের বাড়বাড়িয়া সেতুর গার্ডারে ফাটল ধরা পড়েছে। ঝুঁকি এড়াতে সেতুর ওপর দিয়ে ওয়ানওয়ে পদ্ধতিতে যানবাহন চলাচল করছে। ফলে সেতু এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
রাজধানী ঢাকার সাথে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাগুলির সড়ক পথে যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে ঢাকা-আরিচ মহাসড়ক। ১৯৬৪ সালে ঢাকা-আরিচা মহাসড়কটি চালু হয়। সে সময় বারোবারিয়াসহ অধিকাংশ সেতু নির্মাণ হয়। মাঝখানে কয়েক দফায় সংস্কার করা হলেও মূলত আগের সেতুর গুলিই এখন পর্যন্ত চালু রয়েছে। বৃহস্পতিবার ফাটল সৃষ্টি হলে শুক্রবার সকাল থেকে সেতুর সংস্কার শুরু করে কর্তৃপক্ষ। এরপর থেকে সেতুর ওপর বালুর বস্তা ফেলে ওয়ানওয়ে পদ্ধতিতে যানবহন চলাচল করছে। ফলে সেতুর দুইপাশে যানজট দেখা যায়। কখনও কখনও এক থেকে দুই কিলোমিটার দীর্ঘ হয়ে যানবাহনকে অপেক্ষায় থাকতে হচ্ছে।
মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মহিবুল হক জানান, সেতুগুলি প্রায় ৫০/৬০ বছরের পুরানো। অতিরিক্ত ভারবাহী যানবাহনের চাপে গার্ডার ফেটে গেছে। ঝুঁকি এড়াতে ওয়ানওয়ে পদ্ধতিতে যানাবাহন চলাচল করছে। তবে দুদিনের মধ্যে মেরামত করে স্বাভাবিক ভাবে যান চলাচলে ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

LEAVE A REPLY