দীর্ঘ একযুগের বেশি সময় আইনী লড়াই শেষে জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে রায় দিয়েছে উচ্চ আদালত। রায় ঘোষনায় সন্তোষ প্রকাশ করে আনন্দ সভা করেছে যুক্তরাজ্যে বসবাসরত মীরপুর ইউনিয়ন নির্বাচন বাস্তবায়ন কমিটির সদস্যগন।
মিরপুর ইউনিয়ন নির্বাচন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক আব্দুল সহিদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ শিশু মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য মীরপুর ইউনিয়ন ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউ কের প্রতিষ্টাতা চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার আমীরউদ্দীন আহমেদ, প্রতিবেশী দশঘর ইউনিয়নের বাসিন্দা সাংবাদিক মো: রহমত আলী, মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের বর্তমান চেয়ারম্যান এবং সম্ভাব্য প্রার্থী মাহবুল হক শিরিন, সম্ভাব্য প্রার্থী সময়ের সৈনিক সাহাব আলী, মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ কের প্রতিষ্টাতা জেনারেল সেক্রেটারী আংগুর আলী, কমিউনিটি নেতা এখলাছুর রহমান, নোমান আহমদ, জাহাংগীর হোসেন, রোহেল আহমদ, জুবের মিয়া, সাইফুল খান, আনোয়ার খান, নিজাম উদ্দীন, শাহীন মিয়া, সুমন মিয়া, সুনু মিয়া, শাহজাহান মিয়া, ছায়াদ মিয়া প্রমুখ।






