বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে যদি গণতন্ত্র না থাকত, তাহলে বিএনপির নেতারা প্রকাশ্যে অগণতান্ত্রিক-অশ্রাব্য ভাষায় শেখ হাসিনা ও তাঁর সরকারকে গালিগালাজ করতে পারত না। বিএনপির এসব মিথ্যাচারের পরও বিএনপির নয়াপল্টন অফিসে সংবাদ সম্মেলন বন্ধ হয়নি, পুলিশ হস্তক্ষেপ করেনি।
আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলে থাকা অবস্থায় আজকের এই দিনে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর গ্রেপ্তার দিবস উপলক্ষে যুবলীগ আজ সোমবার রাজধানীর গুলিস্তানের নাট্যমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করে। যুবলীগের আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।






