মাইলসের শাফিন এবার জাপায়

গানের দল মাইলস দিয়েই দেশের মানুষের কাছে পরিচিতি পেয়েছেন শাফিন আহমেদ। বাংলাদেশের জনপ্রিয় এই গানের দলটির অন্যতম সদস্য শাফিন আহমেদ এবার জাতীয় পার্টিতে যোগ দিলেন। আজ বৃহস্পতিবার সকালে বারিধারার প্রেসিডেন্ট পার্কে পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের হাতে ফুল দিয়ে যোগ দেন তিনি।

শাফিন আহমেদের যোগদানের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি মাসুদ পারভেজ সোহেল রানা।

এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে (এনডিএম) যোগ দেন ব্যান্ড তারকা শাফিন। সেই দলের হয়ে গত সিটি নির্বাচনে ঢাকা উত্তরের মেয়র পদে নির্বাচনে প্রার্থীও হতে চেয়েছিলেন। তিনি ছিলেন দলটির উচ্চ পরিষদের সদস্য।

LEAVE A REPLY