জিদান ফ্রান্সের কোচ হচ্ছেন না

দেড় মাস হয়ে গেছে রিয়াল মাদ্রিদ ছেড়ে গেছেন জিনেদিন জিদান। টানা তিন চ্যাম্পিয়নস ট্রফি জেতানোর পরও তাঁর এমন বিদায়ের পরই সবাই আলোচনা শুরু করে দিয়েছিল, তবে কি ফ্রান্সের কোচ হতে যাচ্ছেন জিদান? ফ্রান্স বিশ্বকাপ জেতার পর তো গুঞ্জন আরও বেড়েছে। তবে সব গুঞ্জনই আপাতত উড়িয়ে দিতে হচ্ছে। কারণ, ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি বলছেন, এমন কিছু ঘটার সম্ভাবনা নেই।

LEAVE A REPLY