মহান স্বাধীনতা দিবসে গণতন্ত্র উদ্ধারে এগিয়ে আসুন : তারেক রহমান

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে আজ গণতন্ত্র নেই। অবৈধভাবে ক্ষমতায় আঁকড়ে থাকা সরকার গণতন্ত্রকে হরণ করেছেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন। জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে । পারস্পরিক ঐক্য মজবুত করে সরকার পতনের ডাক দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শনিবার পূর্ব লন্ডনের দ্য রয়েল রিজেন্সি অডিটরিয়ামে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ আহবান জানান।যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সভাপতি এম এ মালেক। সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ ও লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলামের যৌথ পরিচালনায় সভায় যুক্তরাজ্য বিএনপি ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, সাধারন সম্পাদক কয়সর এম আহমদ, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ, কেন্দ্রীয় বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, যুক্তরাজ্য বিএনপিনেতা আব্দুল হামিদ চৌধুরী, বি এন পি নেত্রী তাহমিনা  হাসান ,কালাম আজাদ, মুজিবুর রহমান মুজিব, তৈমছু আলী, এম লুতফুর রহমান, শাহ আকতার হোসেন টুটুল, প্রফেসর ফরিদ উদ্দিন, মোঃ গোলাম রাব্বানি, ব্যারিস্টার কামরুজ্জামান, গোলাম রাব্বানি সোহেল।

LEAVE A REPLY