কলোডেন বাংলাদেশী প্যারেন্টস এসোসিয়েশনের উদ্যোগে বাংলা, ইংরেজী ও আরবীসহ অন্যান্য সম্পূরক বিষয়ে ভালো ফলাফল অর্জনকারী শিশুদের মাঝে পুরষ্কার প্রদান করেছে। বুধবার পূর্বলন্ডনের পপলারের এবারফিল্ডি স্ট্রিটে এসোসিয়েশনের নিজস্ব হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপলার ও লাইম হাউজের সাবেক এমপি জিম পিটজপেট্রিক। বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস। এসোসিয়েশনের সেক্রেটারী আছাবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামসুল হক। এতে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলার রাজীব আহমদ, শামসুদ্দিন আহমেদ, শিক্ষক মাহবুব হোসেন, শেফা বেগম, আব্দুল সালাম চৌধুরী, মইয়ুর মিয়া প্রমুখ।






