বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় পুলিশী তল্লাসীর নামে ভাঙ্গচুরের প্রতিবাদে ২৩ মে মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপি’র কাযালয়ে লন্ডন মহানগর বিএনপি’র সভাপতি মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবেদ রাজার পরিচালনায় এবং সামসুল ইসলামের কোরআন থেকে তেলায়াতের এবং সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ, বিশেয অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি’র সহ সভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, ইস্ট লন্ডন বিএনপি’র সভাপতি ফখরুল ইসলাম বাদল, সেচ্ছাসেবক দল যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক আবুল হোসেন।






