ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর সংখ্যা ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৮৭৪ জন। গতকাল বুধবার ছিলো ২,৬৯৬ জন, মঙ্গলবার ছিলো ২,৪১২ জন। আজ সকাল ৯ টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ৫৫ হাজার ২২১ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৭ জন। গতকাল বুধবার ছিলো ৩ জন, মঙ্গলবার ৭ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৭০১ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৯৪ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ৭২ লাখ ৫০ হাজার ৩৬৩ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ১২ লাখ ৩৯ হাজার ৪৭১ জন।






