ভবিষ্যতে নোবেল পেতে পারেন বৃটিশ বাংলাদেশী ফাতিমা জামান

কফি আনান ফাউন্ডেশনের হয়ে সন্ত্রাস বিরোধী কার্যক্রমে অনণ্য ভুমিকা পালনের জন্য বাংলাদেশী বংশোদ্ভুত ফাতিমা জামানকে দি এশিয়ান উইমেন অফ দ্যা এচিভমেন্ট এওয়ার্ড প্রদান করা হয়েছে। তাকে ব্রিটেনের সবচেয়ে প্রেরনাদানকারী এশিয়ান মহিলা রুল মডেলদের একজন বলে পুরস্কৃত করা হয়েছে।

ফাতিমা জামান একজন সিভিল সার্ভেন্ট। যিনি কফি আনান ফাউন্ডেশনের হয়ে কাজ করেন। তার কাজ হচ্ছে, লন্ডনের বালিকাদের উগ্রপন্থি হতে বিরত রাখা। ২৫ বছর বয়সী ফাতিমা জামান সম্পর্কে পুরস্কারের জুরি বোর্ডের বিচারকরা বলেন, কফি আনান ফাউন্ডেশনে, হোম অফিসে এবং টাওয়ার হ্যামলেটস বারাতে তার কাজ হচ্ছে স্থানীয়ভাবে এবং জাতীয়ভাবে চরমপন্থা বিরুদ্ধে কাজ করা। বিচারকরা বলেন, সন্ত্রাস বিরোধী তার এই কাজ আর্ন্তজাতিকভাবে খুবই তাৎপর্যপূর্ন। তারা বলেন, তার প্রজ্ঞা এবং বিভিন্ন ধরনের হুমকি সত্বেও কাজের স্প্রিহা তাদেরকে অভিভুত করেছে। বিচারকরা বিশ্বাস করেন ভবিষ্যতে নোবেল পুরস্কার পেতে পারেন।

LEAVE A REPLY