ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) আবারো প্রায় ৪০০০ আক্রান্ত : মৃত্যু ২১ জনের

ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ৮ মে‘র পর সর্বাধিক সংখ্যক ৩৯৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। করোনা পরিস্থিতির অবনতি ঘটতে থাকায় উত্তর পূর্ব ইংল্যান্ডের বেশ কয়েকটি কাউন্সিল লকডাউনে যাচ্ছে। এসকল এলাকায় রাত ১০টার পর কারফিউ জারী করা হয়েছে। ইতিমধ্যে আংশিক লকডাউনে রয়েছে, ম্যানচেস্টার, বার্মিংহামসহ আরো বেশ কয়েকটি বড় বড় শহর।

এদিকে ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন ২১ জন। গতকাল বুধবার ছিলো ২০ জন, মঙ্গলবার ছিলো ২৭ জন, সোমবার ছিলো ৯ জন। মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৭০৫ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল বুধবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩৯৫ জন। গতকাল বুধবার ছিলো ৩৯৯১ জন, মঙ্গলবার ছিলো ৩১০৫ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ৬১৪ জন। (সূত্র বিবিসি)