কারাবন্ধী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা সমূহের রায়ের প্রতিবাদে ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবুকে অবিলম্বে মুক্তির দাবিতে সোমবার দুপুরে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে স্বেচ্ছাসেবক দল, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশনেয়। এসময় তাদের হাতে ছিল বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি চাই সম্বলিত প্লেকার্ড ও পোস্টার। একইভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবী করেও প্লেকার্ড প্রদর্শন করতে দেখা গেছে।বিক্ষোভ প্রদর্শন শেষে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন এর পরিচালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ।

সভায় আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা মুজিবুর রহমান মুজিব, আলহাজ্ব তৈমুছ আলী, সাবেক সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, গোলাম রাব্বানী, সালাউদ্দিন খান (মিঠু), গোলাম রাব্বানী সুহেল, সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম মামুন, কামাল উদ্দিন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নাসিম আহমদ চৌধুরী, এডভোকেট তাহের রায়হান চৌধুরী পাবেল,সেচ্ছাসেবক দল যুক্তরাজ্যের শাখার যুগ্ম সম্পাদক হাবিবা খানম, লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা, সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী , মহিলা সদস্য শামীম আরা নিপা ,সাবেক সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, বিএনপি নেতা সাদিক মিয়া, তুফায়েল বাছিত তপু ।






