বাংলাদেশ সেন্টার লন্ডন’ এর নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত

প্রবাসীদের সংগঠন ‘বাংলাদেশ সেন্টার লন্ডন’ এর  দ্বি-বার্ষিক নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার বিকালে পূর্ব লন্ডনের এনজাইন ইয়ুথ ক্লাবে ওই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সেন্টারের সিনিয়র ভাইস-চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব।
সেন্টারের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন’র পরিচালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বক্তব্য দেন, বাংলাদেশ হাইকমিশন লন্ডনের মিনিস্টার (পলিটিক্যাল) শ্যামল কান্তি চৌধুরী , সংগঠনের ভাইস-চেয়ারম্যান শাহানুর খান, সেন্টারের উপদেষ্টা  হালিমা বেগম আলম, আলা উদ্দিন, গুলনাহার খান, লন্ডন বাংলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের ও কোষাধ্যক্ষ আ স ম মাসুম, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ, ইসবা উদ্দিন, নুরুল ইসলাম মাহবুব, আব্দুস সফিক, আব্দুল আলীম ফজলু, কাউন্সিলর সুহেল আমীন, কাউন্সিলর হালন মিয়া হারুন, ইনামুল হক চৌধুরী, সাংবাদিক শামসুল আলম লিটন, হাবিবুর রহমান ময়না, আমিনুল হক জিলু, এম মাসুদ আহমদ এবং মাঈজ উদ্দিন।

LEAVE A REPLY