উয়েফা নেশনস লিগের প্রথম আসরের ফাইনাল। নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম আসরের শিরোপাটি ঘরে তুলল পর্তুগাল। স্বাভাবিকভাবেই নেশনস লিগের প্রথম চ্যাম্পিয়ন হিসেবে পর্তুগাল নামটিই রয়ে যাবে আজীবন। পোর্তোয় নিজেদের মাঠে বল দখলে পিছিয়ে থাকলেও গঞ্জালো গুইদেসের একমাত্র গোলে জয় তুলে নিয়েছে ফার্নান্দো সান্তোসের দল।






