বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দশঘর নিজামুল উলূম হাই স্কুলের উন্নয়নের লক্ষ্য নিয়ে গঠিত ‘দশঘর নিজামুল উলূম হাই স্কুল ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির এক সভা ও প্রকাশনা অনুষ্ঠান গত মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সভায় স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘দশঘর নিজামুল উলূম হাই স্কুল ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সহযোগিতায় সম্প্রতি প্রকাশিত স্মরণিকা ‘আমার বিদ্যালয় আমার স্বপ্ন’র বাংলাদেশের মত লন্ডনেও মোড়ক উন্মোচন করা হয়। এতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি মোহাম্মদ আফছর মিয়া (ছোট)’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কুদ্দুছ এর পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সভাপতি মিসবাহ উদ্দিন, দশঘর নিজামুল উলূম হাই স্কুল ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র ট্রাস্টি মোহাম্মদ মশরফ আলী, মোহাম্মদ আব্দুল হামিদ, মোহাম্মদ আব্দুল নুর, মোহাম্মদ আব্দুল গফুর, আব্দুল ওয়াদুদ, আজিম উদ্দিন আজির, মোহাম্মদ শাহিন আব্দুল্লা, মোহাম্মদ আযাদ উদ্দিন, মোহাম্মদ আলাল উদিদন, মোহাম্মদ আনর আলী, মোহাম্মদ আমির উদ্দিন, বিশ্বনাথ এইড ইউকের সিনিয়র সহ সভাপতি আব্দুল রহিম রঞ্জু, ট্রেজারার জাকির হোসেন কয়েছ, খাজাঞ্চী জনকল্যান ট্রাস্টের সভাপতি আব্দুল বাছিত রফি, সাধারণ সম্পাদক বখতিয়ার খান প্রমুখ।






