৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে আগস্টের ১ম দিনে শোক দিবস পালন করেছেন ইস্ট লন্ডন আওয়ামীলীগ। পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত শোক সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ইস্ট লন্ডন আওয়ামীলীগ। এরপর যুক্তরাজ্য আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।






