বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে সরাসরি ভোটে নির্বাহী মেয়র নির্বাচন পদ্ধতি বাতিল চেয়ে ক্যাম্পেইন শুরু হয়েছে। বিগত ২০১০ সাল থেকে টাওয়ার হ্যামলেটসে সরাসরি ভোটে ৪ বছরের জন্য মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। বর্তমান প্রদ্ধতিতে নির্বাচিত মেয়রের ক্ষমতা বেশি অধিক হওয়ায়, ক্ষমতার অপব্যহারে মেয়রগন অনেকটা স্বৈরাচারি ভূমিকায় অবর্তীন হচ্ছেন বলে ক্যাম্পেইনারদের দাবী। বিগত ৯ বছরের নির্বাচিত মেয়রগন জনগনের কথা না শুনে নিজেদের ইচ্ছার প্রতিফলন ঘটাচ্ছেন। এমন কি নির্বাচিত কাউন্সিলারদের যথাযথভাবে কাজ করতে দেয়া হচ্ছেনা বলে অভিযোগ করা হয়।






