মেইলের অ্যাটাচমেন্ট খোলার আগে সাবধান

নিরীহদর্শন একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলও আপনার বিপদের কারণ হয়ে উঠতে পারে। মেইলে অপরিচিত উৎস থেকে আসা যেকোনো অ্যাটাচমেন্ট খোলার আগে সাবধান থাকা জরুরি। মাইক্রোসফটের পক্ষ থেকে সতর্ক করে বলা হচ্ছে, আপনার ই-মেইলে অ্যাটাচমেন্ট আকারে মাইক্রোসফট অফিস ডকুমেন্ট এলে তা ডাউনলোড ও খোলার আগে সতর্ক থাকা উচিত। সাইবার দুর্বৃত্তরা অফিস সফটওয়্যারের ত্রুটি কাজে লাগিয়ে একটি স্প্যাম কর্মসূচি চালাচ্ছে বলে সম্প্রতি সতর্কতা জারি করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট।

বিশেষজ্ঞদের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, অ্যাটাচমেন্টের আকারে ক্ষতিকর ভাইরাসপূর্ণ ডকুমেন্ট পাঠিয়ে ব্যবহারকারীর ডিভাইসে আক্রমণ চালানো হয়। এতে মেইলে পাঠানো ‘আরটিএফ ডকুমেন্ট’ খুললেই ডিভাইস আক্রান্ত হয়। ইউরোপের ব্যবহারকারীদের লক্ষ্য করে আক্রমণ চালানোর হার সম্প্রতি বেড়েছে।

LEAVE A REPLY