সুইডেন-সুইজারল্যান্ডের শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় হয়েছে সুইডিশদের। বাড়ি ফেরার প্রস্তুতি নিয়েছে সুইসরা। ইংল্যান্ড-কলম্বিয়া ম্যাচে পুরোটা সময় ছিল ফাউলের ছড়াছড়ি। আক্রমণ প্রতি আক্রমণে ভরপুর। শেষ মুহূর্তের নাটকীয়তায় খেলা অতিরিক্ত ৩০ মিনিট পেরিয়ে টাইব্রেকারে গড়ায়। বিশ্বকাপে স্নায়ু পরীক্ষায় এর আগে কখনো জিততে পারেনি ইংল্যান্ড। তবে ভাগ্যদেবী সহায় ছিল দেখেই এবার সব ভয়-ডরকে বুড়ো আঙুল দেখিয়েছেন কেইনরা। শেষতক জয় নিয়েই মাঠ ছেড়েছে সাউথগেটের শিষ্যরা। কোয়ার্টার ফাইনালে সুইডিশদের দেখা হবে ইংলিশদের সঙ্গে। শেষ ষোলোর শেষদিনের খেলার জয়-পরাজয় ছুঁয়ে গেছে দর্শকদেরও। প্রিয় দলের জয়ে কেউ হেসেছেন তো পরাজয়ে কেঁদেছেন অনেকে। ছবিতে ছবিতে দেখুন দর্শকদের হাসি-কান্না-উদ্যাপন।






