বাংলাদেশের বিজয় দিবসের ৫১তম বার্ষিকী উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজয় দিবসের এই বার্তায় তারেক রহমান বলেছেন, চলমান গণ আন্দোলন দেশকে নৈরাজ্য মুক্ত করা, নাগরিকদের ভোটাধিকার প্রতিষ্ঠা করা এবং দেশ এবং জনগণের স্বাধীনতা সুরক্ষা করার আন্দোলন। এই আন্দোলনে জনগনের বিজয় সুনিশ্চিত,ইনশাআল্লাহ।
তারেক রহমানের পূর্ণাঙ্গ ভাষণ…
প্রিয় দেশবাসী, গণতন্ত্রকামী প্রিয় জনগণ। আপনাদেরকে জানাই বাংলাদেশের ৫২তম মহান বিজয় দিবসের প্রানঢালা শুভেচ্ছা।
১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে তৎকালীন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল লাখো মানুষের আত্মত্যাগ আহাজারো মা বোনের সম্ভ্রমের বিনিময়ে, মুক্তিযোদ্ধাদের অসম সাহসিকতায় ১৯৭১ সালের এই দিনে অর্জিত হয়েছিল
বাংলাদেশের সু’মহান বিজয়। বিজয়ের এই দিনে আমি সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে দেশটি স্বাধীন কোরেছিলেন হানাদারবাহিনীকে হটিয়ে দিয়ে যে গৌরবজনক বিজয় অর্জন করেছিলেন সেই বাংলাদেশটি বর্তমানে মাফিয়া চক্রের কবলে পড়ে হারাতে বসেছে বিজয়ের সুমহান মর্যাদা।






