‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকের ব্যাচেলর ‘কাবিলা’খ্যাত জিয়াউল হক পলাশের ব্যাচেলর জীবনের ইতি ঘটেছে। সম্প্রতি বিয়ে করেছেন তিনি। দূরসম্পর্কের খালাতো বোন নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। মাস চারেক আগে নাফিসাদের মিরপুরের বাসায় দুই পরিবারের কাছের কয়েকজনের উপস্থিতিতে পলাশ ও নাফিসার বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। প্রথম আলোকে পলাশের বিয়ের খবরটি আজ শুক্রবার দুপুরে নিশ্চিত করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পরিচালক কাজল আরেফিন অমি।






