জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের বার্ষিক সাধারণ সভা স্থানীয় ১০ জুলাই মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের সদস্যরা অংশনেন। সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনায় হয়। সভায় সংগঠনের সংশোধিত সংবিধান সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। এছাড়া যারা এক হাজার পাউন্ড প্রদান করবেন তাদেরকে দাতা সদস্য, যারা ৫শত পাউন্ড প্রদান করবেন তাদেরকে সাধারণ সদস্য এবং জগন্নাথপুরের বাইরে উপজেলা থেকেও ৫শত পাউন্ড প্রদান করে ফেন্ডস অব জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে হওয়া যাবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।






