একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন গতকাল বুধবার রাত আটটায় শেষ হয়েছে। ৪ সেপ্টেম্বর শুক্রবার রাত আটটায় মনোনীতদের ফল প্রকাশ করা হবে। প্রথম ধাপে আবেদন করতে না পারা ও নির্বাচিত না হওয়া শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে আবেদন করে। দ্বিতীয় ধাপে আবেদন করেছে ২ লাখ ১৭ হাজারের বেশি শিক্ষার্থী।
একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন গত ৩১ আগস্ট শুরু হয়। চলে ১ সেপ্টেম্বর রাত আটটা পর্যন্ত।
এদিকে পছন্দক্রম অনুসারে প্রথম মাইগ্রেশনের ফলও প্রকাশ হবে আগামীকাল শুক্রবার রাত আটটায়।






