সুশান্ত সিং রাজপুতের অপমৃত্যু যতটা নাড়া দিয়েছে ভক্তদের হৃদয়, ততটাই তোলপাড় করেছে বলিউড দুনিয়াকে। স্বজনপ্রীতি থেকে শুরু করে প্রেম, ঘৃণা, রাজনীতিসহ নানা বিষয় উঠে এসেছে। এসেছে বলিউড দুনিয়ার কালো অধ্যায়। আর এই অধ্যায়ের একটা বড় অংশে জুড়ে আছে মাদক। সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী প্রথমে মাদক গ্রহণ এবং জোগানোর দায়ে অভিযুক্ত হন। সে সূত্রে কথা ওঠে, বলিউডের অনেকেই মাদকাসক্ত। খোদ ‘বলিউডের কুইন’ কঙ্গনা রানৌত ভারতের রিপাবলিক টিভিকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, বলিউডের ৯৯ শতাংশ তারকাই মাদকাসক্ত।






