ঈদের দিন হাসপাতালে এ টি এম শামসুজ্জামান

এবার ঈদের দিন হাসপাতালেই কাটালেন একুশে পদক পাওয়া বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান। আগের তুলনায় এখন তিনি অনেকটাই ভালো আছেন। স্বাভাবিক খাবার খাচ্ছেন। পরিজনদের সঙ্গে স্বাভাবিক কথা বলছেন। হাসপাতালের খাবার এড়িয়ে বাসার খাবারের জন্য বায়না ধরছেন। এসব নিয়ে মান–অভিমানও করছেন। চিকিৎসকেরা বলছেন, এটা ভালো লক্ষণ। এভাবে চলতে থাকলে বাসায় যেতে আর খুব বেশি সময় লাগবে না।

গতকাল ঈদের দিন বেশ ফুরফুরে মেজাজে ছিলেন এ টি এম শামসুজ্জামান। পরিবারের সদস্য ছাড়াও তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন অনেকেই। ছেলেকে সঙ্গে নিয়ে এসেছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। অনেকটা সময় তিনি হাসপাতালে ছিলেন। ইলিয়াস কাঞ্চনকে কাছে পেয়ে এ টি এম শামসুজ্জামানও খুশি হয়েছেন, কোলাকুলি করেছেন। অসংখ্য চলচ্চিত্রে তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন।

LEAVE A REPLY