কয়েক দিন ধরে হালকা কাশি, একটু জ্বর ইরেশ যাকেরের। একই অ্যাপার্টমেন্টে পাশাপাশি বাসায় তাঁর মা আর নানিও থাকেন। তাই কিছুটা সন্দেহ, তিনি কোভিড-১৯ আক্রান্ত নন তো। এরপর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কোভিড-১৯ টেস্ট করান। পরীক্ষার প্রতিবেদন আজ রোববার রাতে হাতে পেলে জানতে পারেন, তিনি কোভিড-১৯ পজিটিভ। প্রথম আলোর সঙ্গে আলাপে রাতে তা নিশ্চিত করেন ইরেশ যাকের।






