৯ সেপ্টেম্বর টেস্টে আফগানিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। পরদিনই ফুটবল বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। এর পরের দিনও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশের বাধা ছিল আফগান। বৃষ্টিতে ম্যাচটি ভেসে যাওয়ায় মাঠে না নেমেই ফাইনালে খেলেছে বাংলাদেশ।






