ভীষণ ব্যস্ত নাট্যকার মাসুম রেজা। কারণ, দুই যুগ পরে তাঁকে মঞ্চে দেখা যাবে। ১২ জুলাই ‘নিত্যপুরাণ’ নাটকের দুটি প্রদর্শনী হবে। সেখানে দ্রোণাচার্য হয়ে আসছেন মাসুম রেজা। নিজের লেখা নাটকটির নির্দেশনাও দিয়েছেন তিনি। অভিনয়, নির্দেশনা—সব মিলে দম ফেলার সময় যেন...
নাটকের নাম অপরেরা। ভাবছেন ভুল লেখা হয়েছে? মোটেও না। ‘অপরেরা’ নাটকটিই মঞ্চে আসছে ১০ জুলাই বুধবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে ১৪ জুলাই পর্যন্ত পরপর ৫ দিন প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে।
নাটকটি আনছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ।...
বলিউড তারকা কঙ্গনা রনৌতের ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ মুক্তি পাবে ২৬ জুলাই। এদিকে এই বলিউড তারকা নতুন ছবি ‘ঢাকাড়’–এর পোস্টার মুক্তি পেয়েছে। ছবির ফার্স্ট লুকে তাঁকে দেখে অনেকেই চমকে গেছেন। কারণ এমন সাজে তাঁকে আগে দেখা যায়নি। এমন লুকে দেখা...
সময়টা মোটেও ভালো যাচ্ছে না হৃতিক রোশনের। একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন এই বলিউড তারকা। ১২ জুলাই মুক্তি পাচ্ছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘সুপার থার্টি’। আর তার আগে নতুন বিতর্কে জড়ালেন। এবার তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে।...
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখতে গিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে তিনি সেখানে যান।
এর আগে গত ২৬ এপ্রিল নিজ বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন এটিএম শামসুজ্জামান। এরপর তিনি স্থানীয়...
ফলাফল অনাকাঙ্ক্ষিত। শেষ পর্যন্ত তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশের মাঈনুল আহসান নোবেলকে। শুধু তা-ই না, ভারতের জি বাংলার গানবিষয়ক রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’র এবারের আসরে তিনি প্রীতমের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় রানারআপ অর্থাৎ তৃতীয় হয়েছেন। চ্যাম্পিয়ন...
আসছে ঈদুল আজহা। ঈদুল ফিতর শেষে অভিনয় শিল্পী সংঘের নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন টেলিভিশন তারকারা। ফের ঈদুল আজহা ঘিরে নাটকে অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছেন তাঁরা। পরিচালকেরাও পরিকল্পনা করছেন ঈদকে ঘিরে। ঢাকায় ও ঢাকার বাইরে চলছে শুটিং পরিকল্পনা। শুটিং মাঠে...
ব্যাংকে ঋণের জন্য ধরনা দিতে গেলে হয়তো সময় লেগে যেত অনেক। ক্ষয় হয়ে যেত জুতার তলা, কিন্তু আরাফাত কীর্তি এবং আরাফাত মহসীনকে জুতার তলা ক্ষয় করতে হয়নি। তাঁরা এসব না করেই পেয়ে গিয়েছিলেন ঋণ। তবে ব্যাংক থেকে নয়, মায়ের...
এক সন্ধ্যায় শিল্পকলা একাডেমির দুই মঞ্চে দুই দেশের নাটক দেখল ঢাকার দর্শক। আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে আরণ্যক নাট্যদলের দর্শকনন্দিত প্রযোজনা ‘রাঢ়াঙ’। অন্যদিকে নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে ভিয়েতনামের লে নখ থিয়েটারের নাটক ‘কিম...
সেই যে শুরু হলো ১৯৮৭ সালের ৮ মে, এখন পর্যন্ত মঞ্চ মাতিয়ে রেখেছে নাটকটি। লোকনাট্য দলের অনবদ্য এই নাটকের ৭১৮তম মঞ্চায়ন হবে আজ রোববার সন্ধ্যায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।
৩২ বছর ধরে নাটকটি মঞ্চায়ন করছে লোক নাট্যদল। অবশ্য...













