বাংলাদেশের রাঢ়াঙ, ভিয়েতনামের ‘কিম তু’

এক সন্ধ্যায় শিল্পকলা একাডেমির দুই মঞ্চে দুই দেশের নাটক দেখল ঢাকার দর্শক। আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে আরণ্যক নাট্যদলের দর্শকনন্দিত প্রযোজনা ‘রাঢ়াঙ’। অন্যদিকে নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে ভিয়েতনামের লে নখ থিয়েটারের নাটক ‘কিম তু’। দুটি নাটকে দর্শকের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।

সব মিলে বলতে হয়, ঢাকার নাট্যাঙ্গন এখন দারুণ সরগরম। প্রতিদিন একসঙ্গে একাধিক নাটক দেখার সুযোগ পাচ্ছেন দর্শক। তারা পাচ্ছেন মানসম্পন্ন নাটক বেছে নেওয়ার সুযোগ। বিদেশের পাশাপাশি পুরোনো নাটক ফিরে আসছে মঞ্চে।

সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক নাট্যোৎসবের ষষ্ঠ দিনের সন্ধ্যায় পরিবেশিত হয় ‘কিম তু’। নাটকটি লিখেছেন প্রখ্যাত চীনা নাট্যকার ক্যাও ইউ। প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন হ্যানয় একাডেমি অব ফিল্ম অ্যান্ড আটের শিক্ষক সুয়া সু পং। নাটকটির গল্প আনা হয়েছে চীনা শেক্সপিয়ারখ্যাত বিংশ শতাব্দীর অন্যতম চৈনিক লেখক কাওযুর ‘দ্য ওয়াইল্ডনেস’ থেকে। যেখানে দেখানো হয়েছে মানবহৃদয়ে প্রেম-প্রতারণা, শুভ-অশুভ কতটা পাশাপাশি এবং দখলদারির মনোভাব নিয়ে অধিষ্ঠান।

LEAVE A REPLY