সন্ধ্যায় শিল্পকলায় ‘কঞ্জুস’

সেই যে শুরু হলো ১৯৮৭ সালের ৮ মে, এখন পর্যন্ত মঞ্চ মাতিয়ে রেখেছে নাটকটি। লোকনাট্য দলের অনবদ্য এই নাটকের ৭১৮তম মঞ্চায়ন হবে আজ রোববার সন্ধ্যায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।

৩২ বছর ধরে নাটকটি মঞ্চায়ন করছে লোক নাট্যদল। অবশ্য কঞ্জুস নাটকের ইতিহাস আরও পুরোনো। ১৯৮২ সালে ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) থেকে কয়েকজন নাট্যকর্মী পড়াশোনা শেষ করে দেশে ফেরেন। তাঁরা প্রতিষ্ঠা করেন ‘নাট্যদল’ নামের মঞ্চনাটকের দল। সঙ্গে আরও কয়েকজন। এর মধ্যে আছেন সৈয়দ জামিল আহমেদ, তারিক আনাম খান, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, গোলাম সারোয়ার, লিয়াকত আলী লাকী, কামাল উদ্দিন নীলু প্রমুখ। তারিক আনাম খান ফরাসি নাট্যকার মলিয়েরের ‘দ্য মাইজার’ অবলম্বনে অনুবাদ করেন ‘কঞ্জুস’ নাটকটি। ১৯৮৩ সালের প্রথম দিকে নাটকটি মঞ্চে আনা হয়। শুরু থেকেই নাটকটি নিয়ে দর্শকের সাড়া পাওয়া গেছে। সেই থেকে ‘কঞ্জুস’ নাটকটির নিয়মিত প্রদর্শনী চলছে।

LEAVE A REPLY