সন্ধ্যায় চার দ্রৌপদী আসবেন

ভীষণ ব্যস্ত নাট্যকার মাসুম রেজা। কারণ, দুই যুগ পরে তাঁকে মঞ্চে দেখা যাবে। ১২ জুলাই ‘নিত্যপুরাণ’ নাটকের দুটি প্রদর্শনী হবে। সেখানে দ্রোণাচার্য হয়ে আসছেন মাসুম রেজা। নিজের লেখা নাটকটির নির্দেশনাও দিয়েছেন তিনি। অভিনয়, নির্দেশনা—সব মিলে দম ফেলার সময় যেন নেই মাসুম রেজার!

২০০১ সালের ২০ জানুয়ারি রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চে নাটকটির প্রথম প্রদর্শনী হয়। মাঝে বেশ কিছুদিন বন্ধ ছিল নাটকের প্রদর্শনী। নির্দেশক মাসুম রেজা বলেন, ‘এ নাটকটি একটা সময় অনেক জনপ্রিয় ছিল। এমন অনেক দর্শক আছেন, যাঁরা ২০ থেকে ৩০ বারও আমাদের শো দেখেছেন। সেই মানুষগুলোই আমাকে তাগিদ দিয়ে আসছিলেন এত বছর। এরপর ২০১২ সালে দিলীপ যখন মারা গেল, তখন আমরা ভেবে নিয়েছি, এ নাটক আর মঞ্চে তোলা কখনো সম্ভব নয়। কারণ, ওর মতো শক্তিমান অভিনেতা কিংবা একলব্য চরিত্রে অভিনয় করার মতো মানুষ খুঁজে পাওয়া মুশকিল। যা হোক, এসব দ্বিধাদ্বন্দ্ব নিয়ে দিলীপের শেষ মৃত্যুবার্ষিকীতে আমরা মনে শক্তি জোগাই। সিদ্ধান্ত নিই তাকে স্মরণ করে হলেও নাটকটি ফের মঞ্চে আনা প্রয়োজন।’

LEAVE A REPLY