ঘরের মাঠে টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হতে আর এক মাসেরও কম সময় বাকি। তার আগেই জাতীয় দলে নতুন হেড কোচ নিয়োগের চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকইনফো জানিয়েছে, কোচ বাছাই করতে পাঁচজনকে নিয়ে বিসিবি একটি সংক্ষিপ্ত তালিকা করেছে। সেই...
তিন ঘণ্টার সাক্ষাৎকার শেষে ধানমন্ডির বেক্সিমকো কার্যালয় থেকে বেরিয়েই সারি সারি ক্যামেরা-বুম আর অর্ধশতাধিক সাংবাদিক দেখে কি ভড়কে গেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডমিঙ্গো? বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী তাঁকে গাড়িতে উঠিয়ে দিতেই তিনি নিমেষে হাওয়া!
সাক্ষাৎকার দিতে...
বলিউড তারকা রণবীর সিং হাঁটু গেড়ে বসলেন। একটা গোলাপ তুলে দিলেন। না, দীপিকা পাড়ুকোনকে নয়। একজন বৃদ্ধাকে, যিনি বসে আছেন একটা হুইলচেয়ারে। বৃদ্ধা ফুলটি গ্রহণ করলেন। আর চুমু এঁকে দিলেন রণবীরের চিবুকে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় এটুকুই।
১৯৮৩ সালে...
একেক দিন যাচ্ছে, আর নেইমারকে নিয়ে দলবদল-নাটকের একেকটা নতুন অঙ্ক রচিত হচ্ছে যেন। পিএসজি থেকে নেইমারকে দলে ফেরানোর আশায় বিভোর বার্সা। এই অবস্থায় খোদ বার্সার সহসভাপতি যা বললেন, তা পছন্দ হবে না অধিকাংশ বার্সা সমর্থকেরই! নেইমারকে বার্সেলোনায় আনতে পারার...
শ্রীলঙ্কা সফরের আগে মাশরাফি বিন মুর্তজা বলছিলেন, ২০২৩ বিশ্বকাপে ভালো করতে হলে জাতীয় দলের বাইরে বয়সভিত্তিক আর হাই পারফরম্যান্স (এইচপি) দলে বেশি মনোযোগ দিতে হবে। পাইপলাইন থেকে নতুন খেলোয়াড় তুলে নিয়ে আসতে হবে। আন্তর্জাতিক আঙিনায় থিতু হতে তাঁদের যথেষ্ট...
পড়িমরি করে ছুটে সিঙ্গেল নিয়েই সেঞ্চুরির উদযাপন শুরু করে দিলেন রোরি বার্নস। সরাসরি থ্রো স্টাম্পে লাগায় আম্পায়াররা নিশ্চিন্ত হতে টিভি আম্পায়ারের সহায়তাও নিলেন। বার্নসের অত কিছু দেখার সময় নেই! তিনি আত্মবিশ্বাসী, রানআউট হননি। সেঞ্চুরি তাঁর হয়ে গেছে। হলোও তাই।...
ইংল্যান্ডকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দুর্দান্ত বোলিং নৈপুণ্যে সিরিজে নিজেদের ষষ্ঠ ম্যাচে ইংল্যান্ডকে ৭২ রানে হারিয়েছে যুবারা।
টস হেরে ব্যাটিংয়ে যাওয়া বাংলাদেশ ১৮ রানে ওপেনার পারভেজ হোসেন ইমনকে হারিয়ে শুরুতেই ধাক্কা খায়। তবে অন্য প্রান্তে...
ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বড় সংগ্রহের দিকে ছুটতে থাকা ভারত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল বৃষ্টি বাধায় থেমে যায় ২২১ রানে। ছোট হওয়া ম্যাচে পুরো ৩৬ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ২২২ রানের লক্ষ্য ছুড়ে দেয় ভারত। বৃষ্টির...
চার্ল ল্যাঙ্গেভেল্টের সময় শুরু হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে। সাবেক দক্ষিণ আফ্রিকান এ পেসার দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশের পেস বোলিং বিভাগের। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেনদের উইকেট শিকারের পথ বাতলে দেওয়ার দায়িত্ব তাঁর। কোর্টনি ওয়ালশের...
শ্রীলঙ্কায় তামিম ইকবালরা ধুঁকছেন। আর দক্ষিণ আফ্রিকায় দুর্দান্ত খেলছেন নারী ক্রিকেটাররা। যদিও সেটি জাতীয় দল নয়। তবুও জয় তো জয়ই! তা বাংলাদেশ নাম নিয়ে যে দলই খেলুক। দক্ষিণ আফ্রিকায় ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। তাও আবার...













