পেসার তৈরির মিশনে মোস্তাফিজদের নতুন কোচ

চার্ল ল্যাঙ্গেভেল্টের সময় শুরু হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে। সাবেক দক্ষিণ আফ্রিকান এ পেসার দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশের পেস বোলিং বিভাগের। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেনদের উইকেট শিকারের পথ বাতলে দেওয়ার দায়িত্ব তাঁর। কোর্টনি ওয়ালশের সময়ে বাংলাদেশের গতি আক্রমণে যে বড় প্রশ্নবোধক চিহ্ন, সেটিকে কাটিয়ে ওঠার গুরুদায়িত্ব এ প্রোটিয়ার। এখনো দায়িত্ব নেননি, তবে নিজের নতুন চাকরি নিয়ে এরই মধ্যে ভাবতে শুরু করেছেন ৪৪ বছর বয়সী ল্যাঙ্গেভেল্ট। ইএসপিএন ক্রিকইনফোকে জানিয়েছেন তাঁর ভাবনা ও পরিকল্পনার কথা।

LEAVE A REPLY