দ্বিতীয়বার প্রেম করা মালাইকার অধিকার!

প্রেম মানে না আইন। তবে প্রেম আর আইনের মধ্যে কিন্তু দারুণ একটা মিল আছে। প্রেম আর আইন দুটি বিষয়ই ‘অন্ধ’। তাই তো মালাইকা আরোরা চোখ বন্ধ করে হৃদয় দিলেন ১১ বছরের ছোট অর্জুন কাপুরকে। আর সাবেক স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর এবার তো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রেমিকের জন্মদিন উদ্‌যাপন করলেন।

অবশেষে দুজনই স্বীকার করেছেন একেজনের প্রতি আরেজনের ভালোবাসার কথা। একজন আরেকজনকে জন্মদিনের শুভেচ্ছা জানানো থেকে শুরু করে পরিবারের সঙ্গে সময় কাটানো, পার্টি করা, ডিনার ডেটে যাওয়া—সবই চলছে সমান তালে। আরবাজ খানের সঙ্গে ১৯ বছরের দাম্পত্য সম্পর্কে দাঁড়ি টেনে মুখ খুলে কথা বলেছেন প্রেমিক অর্জুনকে ভালোবাসার বিষয়ে। বলেছেন, প্রায় দুই যুগের সম্পর্কে আরবাজ খানের সঙ্গে যে প্রেম হয়ে ওঠেনি, তা নাকি খুঁজে পেয়েছেন অর্জুন কাপুরের কাছে।

LEAVE A REPLY