ক্রিকেট, ভাংরা আর গোলাপে ভাইরাল রণবীর

বলিউড তারকা রণবীর সিং হাঁটু গেড়ে বসলেন। একটা গোলাপ তুলে দিলেন। না, দীপিকা পাড়ুকোনকে নয়। একজন বৃদ্ধাকে, যিনি বসে আছেন একটা হুইলচেয়ারে। বৃদ্ধা ফুলটি গ্রহণ করলেন। আর চুমু এঁকে দিলেন রণবীরের চিবুকে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় এটুকুই।

১৯৮৩ সালে ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র ‘এইটি থ্রি’। সেই শুটিংয়ের জন্যই লন্ডনে আছেন তিনি। কাজের ফাঁকে ভক্তদের জন্য কিছুটা সময় কাটাতে গিয়েছিলেন সাউথ হল এলাকায়। ভারতীয়রা এই এলাকাকে তো রীতিমতো নিজেদের কলোনি বানিয়ে নিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটি সেখানকার। ভিডিওতে রণবীরকে চিনতে একটুও কষ্ট হয় না।

LEAVE A REPLY