দক্ষিণ আফ্রিকান কোচকে কেমন লাগল বিসিবির

তিন ঘণ্টার সাক্ষাৎকার শেষে ধানমন্ডির বেক্সিমকো কার্যালয় থেকে বেরিয়েই সারি সারি ক্যামেরা-বুম আর অর্ধশতাধিক সাংবাদিক দেখে কি ভড়কে গেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডমিঙ্গো? বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী তাঁকে গাড়িতে উঠিয়ে দিতেই তিনি নিমেষে হাওয়া!

সাক্ষাৎকার দিতে এসে ডমিঙ্গো আর কী বলবেন? কিন্তু বিসিবির কেমন লাগল দক্ষিণ আফ্রিকার সাবেক এই কোচের? ডমিঙ্গোর উপস্থাপনা বা প্রেজেন্টেশনে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, পরিচালকদের মধ্যে মাহবুব আনাম, জালাল ইউনুস, আকরাম খান, নাঈমুর রহমান ও ইসমাইল হায়দার মল্লিক।
প্রোটিয়া কোচের সাক্ষাৎকার শেষে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বললেন, ‘তিনি বাংলাদেশ ক্রিকেট নিয়ে কী চিন্তা করেন এ বিষয়ে তাঁর ভাবনা পরিবেশন করেছেন। কীভাবে তিনি কাজ করতে পারবেন, পারফরম্যান্স কেমন হবে; সবকিছু নিয়ে তাঁর সঙ্গে কথা হয়েছে। বিসিবির জন্য এটা সন্তোষজনক ছিল।’ জালাল আরও যোগ করেন, ‘দক্ষিণ আফ্রিকা দলে দীর্ঘদিন ধরে কাজ করছেন। সব মিলিয়ে তিনি যোগ্য।’

LEAVE A REPLY