কোভিডের সংক্রমণ ঠেকাতে ঘোষিত সাধারণ ছুটির সময় দেশের বিপুলসংখ্যক মানুষের আয় কমে গিয়েছিল। প্রায় সব শ্রেণি-পেশার মানুষের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। তবে এক সমীক্ষায় দেখা গেছে, যাঁদের এমএফএস বা মোবাইল ব্যাংক হিসাব আছে, তাঁদের আয় হ্রাসের হার কম। অর্থাৎ, তাঁরা...
বিশ্ববাজারে দরপতনের কারণে দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। তাতে এক সপ্তাহের আগের দামের ফিরছে সোনার দাম। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে। নতুন দর কাল বুধবার সারা দেশে কার্যকর হবে।
বাংলাদেশ...
প্রতিবছর ১ জানুয়ারি থেকে ঢাকার শেরেবাংলা নগরে হলেও এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) হচ্ছে পূর্বাচলে। জায়গাটি শেরেবাংলা নগর থেকে ২৫ কিলোমিটার দূরে। পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে হবে এ মেলা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন...
২০১৮ সালের ১৯ আগস্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড থেকে ব্যবসা পরিচালনার লাইসেন্স নেয় গ্লোবাল ট্রেডিং হাউস নামের একটি কোম্পানি। পরের বছরের ৫ নভেম্বর রূপালী ব্যাংকের স্থানীয় শাখায় ১০০ কোটি টাকা ঋণ চেয়ে আবেদন করে প্রতিষ্ঠানটি। আবেদনে...
বাজারে ভোজ্যতেলের দাম বাড়ছেই। খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম যেমন কিছুটা বেড়েছে, তেমনি বাড়তি খোলা সয়াবিন ও পাম তেলের দাম।
তেলের সঙ্গে চিনির দাম কেজিপ্রতি ২ টাকা বেড়ে ৬৫ টাকা হয়েছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। তবে কমেছে আলুর দাম।...
স্বাস্থ্য খাতে যন্ত্রপাতি কেনাকাটায় ঘটেছে আরেক কেলেঙ্কারি। সব ধরনের নিয়মনীতি লঙ্ঘন করে অস্বাভাবিক ব্যয়ে কেনা হয়েছে আসবাব ও যন্ত্রপাতি। রক্তের রোগ থ্যালাসেমিয়া নির্ণয়ের যন্ত্র কেনা হয়েছে বরাদ্দের প্রায় আট গুণ বেশি ব্যয়ে।
অ্যানেসথেসিয়া ভেন্টিলেটর নামের একটি চিকিৎসা সরঞ্জাম কিনতে ব্যয়...
দেশের বিভিন্ন শিল্পে কর্মরত শ্রমিকদের বড় অংশই অপুষ্টির শিকার। তবে তৈরি পোশাকশিল্পে কর্মরত নারী শ্রমিকদের মধ্যে শতকরা ৪৩ জনই অপুষ্টিতে ভুগছেন। আর এই অপুষ্টি নারী শ্রমিকদের কর্মক্ষমতা ও উৎপাদনশীলতা ২০ ভাগ পর্যন্ত কমিয়ে দিতে পারে। তাই সরকারের রূপকল্প ২০২১...
করোনার ডামাডোলের মধ্যেও কালোটাকা সাদা করার ঢালাও সুযোগটি হাতছাড়া করতে চাননি তাঁরা। করোনারা মধ্যেই গত জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মাত্র ৬ মাসেই ১০ হাজার ২২০ কোটি কালোটাকা সাদা করে ফেললেন তাঁরা। এই সুযোগ নিয়েছেন ৭ হাজার ৬৫০ জন।...
শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর ক্ষেত্রে লটারি পদ্ধতি উঠে যাচ্ছে ২০২১ সালে। এখন থেকে আইপিওতে যিনিই আবেদন করবেন, তিনিই শেয়ার পাবেন। তবে আইপিও আবেদনের আগে প্রত্যেক বিনিয়োগকারীর বাজারমূল্যে ন্যূনতম ২০ হাজার টাকা তালিকাভুক্ত সিকিউরিটিজে তথা সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ থাকতে...
করোনার কারণে প্রথমেই যেসব খাতে ভয়াবহ প্রভাব পড়ে, তার মধ্যে বিমান পরিবহন সেবা অন্যতম। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) নভেম্বরে বলেছে, বিমান খাতে করোনাজনিত ক্ষতির পরিমাণ দাঁড়াবে ১৫ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে ২০২০ সালে ১১ হাজার...













