কোভিডের সংক্রমণ ঠেকাতে ঘোষিত সাধারণ ছুটির সময় দেশের বিপুলসংখ্যক মানুষের আয় কমে গিয়েছিল। প্রায় সব শ্রেণি-পেশার মানুষের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। তবে এক সমীক্ষায় দেখা গেছে, যাঁদের এমএফএস বা মোবাইল ব্যাংক হিসাব আছে, তাঁদের আয় হ্রাসের হার কম। অর্থাৎ, তাঁরা কম ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কোভিড নিয়ন্ত্রণে ঘোষিত সাধারণ ছুটির সময় মানুষের চলাফেরা কমে গিয়েছিল। বন্ধ হয়ে গিয়েছিল অর্থনৈতিক তৎপরতা। স্বাভাবিকভাবেই অরক্ষিত মানুষ তখন আরও অসহায় পড়েছিলেন। তবে মোবাইল ব্যাংকিংয়ের কল্যাণে দরিদ্র মানুষেরা লেনদেন করতে পেরেছেন। অনেক তৈরি পোশাক কারখানা শ্রমিকদের মজুরি দিয়েছে এমএফএসের মাধ্যমে। আবার সমাজের বিত্তবান মানুষ দানও করেছেন। অবস্থাসম্পন্ন মানুষ গরিবদের সহায়তা করেছেন। সে জন্য দেখা গেছে, যাঁদের মোবাইল ব্যাংক হিসাব আছে, তাঁরা অতটা ক্ষতিগ্রস্ত হননি।
ব্যবস্থাপনা পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান পিআইস্ট্র্যাটেজি ডট অর্গ পরিচালিত ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন দ্য টাইম অব কোভিড-১৯ বা কোভিড-১৯-এর সময় ডিজিটাল আর্থিক সেবা শীর্ষক এক প্রতিবেদনে এমএফএসের এই উপকারী ভূমিকার কথা বলা হয়েছে






