জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীলদলের একাংশের বিভিন্ন অসংগতির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে সংগঠনটির কার্যনির্বাহী সদস্য পদ থেকে এক শিক্ষক পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক শামছুল কবির নীতিগত আদর্শ উপেক্ষিত, পরস্পরের সমন্বয়হীনতা, সম্মান, মূল্যবোধের ঘাটতি, ব্যক্তিস্বার্থ, কর্তৃত্ব প্রতিষ্ঠা ও জামায়াত-বিএনপি সমর্থনকারীর অনুপ্রবেশের অভিযোগ করে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।






