মুনমুন ও তাঁর স্বামী বিচ্ছেদ

মুনমুন ও তাঁর স্বামী মীর মোশাররফ হোসেনের বিচ্ছেদ হয়ে গেছে। মডেল, অভিনেতা ও প্রযোজক মোশাররফ হোসেনের ঠিকানায় বিচ্ছেদ চেয়ে চিঠি পাঠিয়েছেন মুনমুন। যদিও এর কোনো কারণ খুঁজে পাচ্ছেন না মোশাররফ। তবে মুনমুন জানালেন বিচ্ছেদের পেছনের এক দুঃখজনক গল্প। মুনমুন বলেন, ‘তাঁর “পাগল প্রেমিক” ছবিটি নিয়েই আমাদের মধ্যে মানসিক দ্বন্দ্ব তৈরি হয়। অনেক টাকা বিনিয়োগ করেও সে ছবিটি নিয়ে এগোতে পারছিল না। এদিকে লকডাউনে আমার হাত প্রায় শূন্য হয়ে আসে। তাঁকে বলেছিলাম, ছবির চিন্তা বাদ দিয়ে ব্যবসা–বাণিজ্যের কথা ভাবতে। সে ব্যবসা নয়, সিনেমা নিয়েই থাকতে চায়। তখন আমার কাছে মনে হল আমি আর পারলাম না।’ মুনমুনের অভিযোগ, স্বামী হিসেবে সে পরিবারকে না দিত সময়, না দিত পরিবারের খরচ। সংসার চালাতে মুনমুনকে স্টেজ ও যাত্রায় নাচতে হতো। আর মোশাররফ তাঁর নিজের রোজগারের টাকা ঢালতেন সিনেমা নির্মাণের পেছনে।